Dhaka ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মো. সজীব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সজীব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। গত রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে সজীব শেখ নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছেন। ফুটেজের ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় চুরি ও লুটের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। যে গরুটি সজীব নিয়েছিল তৃতীয়পক্ষের মাধ্যমে গরুটি গোয়ালন্দ ঘাট থানায় পাঠিয়ে দেয়। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫