আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
- প্রকাশের সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 96
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে আইএমএফ আয়োজিত স্যোসাল বিজনেস বিষয়ক মিটিংয়ে বক্তব্য রাখেন এবং আরেকটি ইভেন্টে অংশ নেন। সেখানে তাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে নির্বাচন, সার্ক পুনরুজ্জীবন, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছে।




















