Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিশেষায়িত বাণিজ্যিক আদালত স্থাপনের প্রস্তাব সুপ্রিম কোর্টের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

সুপ্রিম কোর্টের সব বিচারপতি নিয়ে বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি

সারাদেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে গতিশীল ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পৃথক বাণিজ্যিক আদালত গঠন হলে এটি বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে এক নতুন যুগের সূচনা করবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থনীতির গতি ত্বরান্বিত হবে।

প্রস্তাবে বলা হয়েছে, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আমদানি-রপ্তানি, পরিবহন, নির্মাণ, ফ্র্যাঞ্চাইজ, লাইসেন্সিং, প্রযুক্তি উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, বিমা, অংশীদারিত্ব, শেয়ারহোল্ডার বিরোধসহ প্রায় সব ধরনের আধুনিক বাণিজ্যিক মামলা এই আদালতের আওতায় আসবে। জেলা জজদের মধ্য থেকে বাণিজ্যিক আদালতের বিচারক নিয়োগ এবং হাইকোর্টে বাণিজ্যিক আপিল বেঞ্চ গঠনের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত।

কোনো বাণিজ্যিক মামলার মূল্যমান ৫০ লাখ টাকা হলে তা এ আদালতে বিচার্য হবে। প্রস্তাবে মামলা দায়েরের আগে মধ্যস্থতাকে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে আদালতের চাপ কমে। নির্ধারিত সময়সীমার মধ্যে বিচার সম্পন্ন করার ওপরও জোর দেওয়া হয়েছে—চূড়ান্ত শুনানি ৯০ দিনের মধ্যে, আপিল নিষ্পত্তি ছয় মাসের মধ্যে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন মাসের মধ্যে শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার সুযোগও প্রস্তাবে রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশেষায়িত বাণিজ্যিক আদালত স্থাপনের প্রস্তাব সুপ্রিম কোর্টের

প্রকাশের সময় : ১১:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫