গুরুত্বপূর্ণ সংবাদ:
তামিমের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 83
বিসিবি নির্বাচন নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, তামিমের পক্ষের লোকজন অপহরণ করে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করছে। বুলবুলকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এগুলো সন্ত্রাসী কার্যক্রম, যা তামিম ইকবালের নাম ব্যবহার করে করা হচ্ছে।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা যায় না। তবে রাজনৈতিক নেতারা কাউন্সিলর পাঠাতে ফোন দিলে সেটাই আসল পলিটিসাইজেশন।
তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি তিনি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে বেশি খুশি হতাম—কোনো রাজনৈতিক দলের হয়ে নয়।
Tag :






















