Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

উপহারের চিনিগুঁড়া চাল গেল ভারতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 70

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতকে উপহার হিসেবে পাঠানো হয়েছে সুগন্ধি চিনিগুঁড়া চাল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ‘চাষী’ ব্র্যান্ডের ৫০০ কেজি চালবাহী একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ চাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আখাউড়া স্থল শুল্ক স্টেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে চাল পাঠানো হয়েছে এবং সব নিয়ম মেনে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

এর আগে দুর্গাপূজা উপলক্ষে সরকার ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল। সেই ধারাবাহিকতায় আখাউড়া স্থলবন্দর দিয়েও ইতোমধ্যে ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপহারের চিনিগুঁড়া চাল গেল ভারতে

প্রকাশের সময় : ০৯:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫