বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল ঘোষণা
- প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 89
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবি।
চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
নির্বাচনী তফসিল:
ক. ২২ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
খ. ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
গ. ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির শুনানি
ঘ. ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ পর্যন্ত – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ঙ. ২৬ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
চ. ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল
ছ. ২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
জ. ৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
ঝ. ১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা
ঞ. ৬ অক্টোবর – পোস্টাল ও ই-ব্যালট বিতরণ, নির্বাচন ও ফলাফল ঘোষণা
বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটে। মোট ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জন ঢাকার ক্লাব থেকে আসেন। বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন ক্লাব ক্রিকেট থেকে, ১০ জন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।
এবার পরিচালক পদে নতুন কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন। আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদও লড়াইয়ে নামতে পারেন।






















