Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 129

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তিনি ভারতে যেতে বাধ্য হয়েছিলেন—এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করার সময় তিনি এ দাবি করেন। মামলাটি জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ তিন সদস্যের প্যানেলে এ জেরা হয়। এ সময় আমির হোসেন সাক্ষীর দেওয়া জবানবন্দি প্রত্যাখ্যান করে বলেন, এক দফা আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল এবং এ কারণে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি, বরং জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি।

তবে সাক্ষী নাহিদ ইসলাম এসব দাবি অস্বীকার করে বলেন, তিনি ৫ আগস্টের হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে আন্দোলনের সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছ থেকে জেনেছেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে শুরু করেন। ২১ সেপ্টেম্বর তার জেরার দ্বিতীয় দিন সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

প্রকাশের সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫