Dhaka ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

রাবিতে শিক্ষক হেনস্তার ঘটনায় চবি প্রশাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার শিক্ষক হেনস্তার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চবির ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এই নিন্দা জানানো হয়।

ভেরিফাই পেজে উপাচার্য  ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

চবি প্রশাসন উল্লেখ করেন, এ ধরনের ঘটনা দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ঘটনায় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদসহ একাধিক শিক্ষক ও কর্মকর্তা শারিরীকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন। শারীরিকভাবে হেনস্তা, অর্থ ছিনতাই এবং প্রায় আট ঘণ্টা ধরে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা অমানবিক ও উচ্ছৃঙ্খল আচরণের শামিল।

একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনোই কাম্য নয়। যেকোনো সভ্য সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ স্থানে থাকা উচিত। কিন্তু রাবির এ ঘটনা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা শুধু শিক্ষকদের ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানের ওপর আঘাত নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর একটি বড় আঘাত। এর ফলে শিক্ষকরা যেমন মানসিকভাবে বিপর্যস্ত হন, তেমনি শিক্ষার সুষ্ঠু পরিবেশও মারাত্মকভাবে ব্যাহত হয়।

শিক্ষার্থীদের যেকোনো দাবি নিয়ে আলোচনা হতে পারে। সেজন্য সহিংস উপায় অবলম্বন করা কাম্য নয়। অন্তর্বর্তী সরকারের কাছে এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে চবি প্রশাসন। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একইসাথে, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছে চবি প্রশাসন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে শিক্ষক হেনস্তার ঘটনায় চবি প্রশাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের সময় : ০৪:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫