Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য দিলেন আরও ৪ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে চলমান মামলায় চতুর্থ দিনে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও অনেকে।

সেদিন যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন—

ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস, অপারেটর শেখ শমশের আলী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয়নি। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ৬টি মামলা দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ অনেককে আসামি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য দিলেন আরও ৪ জন

প্রকাশের সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫