Dhaka ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

রবিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা রাবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রবিবার পূর্ণদিবস কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। দাবী না মানা হলে ২২ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি চলমান থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (শনিবার) আনুমানিক দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাসায় যাবার জন্য গাড়িতে ওঠেন। এমতাবস্থায় কতিপয় ছাত্র তাঁকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন উক্তিসহ তাঁর গাড়ির উপরে ভিক্ষা হিসাবে টাকা ছুড়ে দেয়। এরপর হেঁটে তার বাসায় ঢুকতে গেলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। অনন্যপায় হয়ে তিনি জুবেরী ভবনে গেলে তাকে ঘিরে নানা ধরনের কটুক্তি করে ও তাকে নিয়ে ধস্তাধস্তি করতে থাকে।

প্রকটরসহ তার বডির সদস্যবৃন্দ তাকে (উপ-উপাচার্য) প্রোটেকশন দেয়ার চেষ্টা করলে প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ তার পকেট হতে ১০ হাজার টাকা ও তার হাত ঘড়ি ছিনিয়ে নেয়। প্রোভিসি মহোদয় নিরুপায় হয়ে জুবেরী ভবনের দোতালায় একটি কক্ষে আশ্রয় নিতে গেলে তার গলা চেপে ধরে ও তাঁকে ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুবেরী ভবন একটি আবাসিক ও ক্লাব ভবন। এখানে অনেক পরিবার বাস করে যার মধ্যে স্ত্রী কন্যা শিশুরাও আছে। জুবেরী ভবনের অবস্থানরত কক্ষে বিদ্যুৎ সংযোগ ও খাবার পানির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালাগালিসহ স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে ভবনের পরিবারগুলি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় আছে।রাবির প্রাক্তন প্রক্টর ও রাকসুর নির্বাচন কমিশনার প্রফেসর ডঃ এনামুল হক সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিতে হয়। উপরোক্ত ঘটনাবলী আসন্ন রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ মনে করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রবিবার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা রাবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের

প্রকাশের সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫