Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খালকুলা একাদশ

শিশু-কিশোরদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 132

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাস্পিয়ন হয়েছে বালিয়াকান্দির খালকুলা একাদশ। শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে। খেলা শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।
এসময় আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের শুধু শিক্ষায় মনোযোগী হওয়াই যথেষ্ট নয়, তাদেরকে খেলাধুলাতেও মনোযোগ দিতে হবে। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণরাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে।
রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহŸায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খালকুলা একাদশ

শিশু-কিশোরদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

প্রকাশের সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫