Dhaka ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

আফগানদের বিপক্ষে খেলা চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালেই বাবার মৃত্যুসংবাদ পান শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা যান।

২২ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে দুবাইয়ে খেলা নিয়ে ব্যস্ত থাকলেও মাঠে দিনটা তার ভালো কাটেনি। আফগানদের বিপক্ষে এক ওভারে মোহাম্মদ নবি তার বল থেকে পাঁচ ছক্কা হাঁকান। তবে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে।

ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, কঠিন সময়ে পুরো জাতি ভেল্লালাগে পরিবারের পাশে আছে এবং মৃতের আত্মার শান্তি কামনা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানদের বিপক্ষে খেলা চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে

প্রকাশের সময় : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫