Dhaka ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

ফেসবুকে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বাগছাস নেতা রাফির

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০৯:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 91

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাগছাসনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি লিখেছেন, “আমি রাজনীতিতে নতুন, আগে কখনো যুক্ত ছিলাম না। ব্যক্তিগত ও সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি না। ক্যাম্পাসে অনেক সিনিয়র ও বন্ধুরা প্রার্থী হয়েছেন, তাদের প্রতি সহযোগিতা থাকবে। তবে কোনো রাজনৈতিক চাপ নেই, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।”

তিনি আরও জানান, নির্বাচনের বাইরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কাজে সক্রিয় থাকবেন এবং সাংগঠনিক কাজকে এখন বেশি গুরুত্ব দিতে চান।

তালাত মাহমুদ রাফি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার ভুল হলে আপনারা সমালোচনা করবেন, আমি তা থেকে শিখে এগিয়ে যেতে চাই। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে।”

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে চাকসু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বাগছাস নেতা রাফির

প্রকাশের সময় : ০৯:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫