Dhaka ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

রাকসু নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনাসহ ৭ দফা দাবি শিবির সমর্থিত প্যানেলের

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনাসহ সাত দফা দাবি জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এসব দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারক লিপি প্রদান করেন।

দাবিগুলো হলো, পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবলমাত্র প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া। ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং এজন্য বিশেষজ্ঞ টিম নিয়োগ দেওয়া।

এছাড়া কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা। প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা। ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখা।

রাকসু নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, তাঁরাও মূলত সেই দাবিগুলো উপস্থাপন করেছে। আমরা সেই পদ্ধতিতেই নির্বাচন আয়োজনের চেষ্টা করব।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদসহ প্যানেলের বাকি পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনাসহ ৭ দফা দাবি শিবির সমর্থিত প্যানেলের

প্রকাশের সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫