Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ছাত্রদলের ৬ দফা প্রস্তাব

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 137

রাকসু নির্বাচনে ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনা করা সহ ছয় দফা দাবিতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত এক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই স্মারকলিপি প্রদান করে তাঁরা।

দাবিগুলো হলো- ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বছতা বজায় রক্ষার্থে ‘স্বচ্ছ ব্যালট বাক্স’ ব্যবহার নিশ্চিত করা, ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক’ ছবি যুক্ত ভোটার’ তালিকা প্রদান করা, ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধ করতে হলে অবশ্যই ‘ম্যানুয়াল পদ্ধতি’র মাধ্যমে ভোট গণনা করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করা।

এছাড়া ভোট চলাকালীন সময়ে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড/পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি ভোটার লাইন ব্যতীত এলোমেলো ভাবে কোন বৈধ ভোটার/ভোটারগণ একত্রিত হয়ে যেন জটলা সৃষ্টি না করে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে, নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

স্মারকলিপি প্রদানকালে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, এজিএস পদপার্থী জাহিন বিশ্বাস এষা-সহ বিভিন্ন পদপ্রার্থী ও রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের সময় ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, আমাদের প্রশাসনের মধ্যে একটা গা ছাড়া ভাব। আমি বলতে চাই, আপনারা আরো একটু সোচ্চার হোন। আমরা ভোট বর্জন করতে চাই না। আমরা চাই, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। রাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশাবাদী, সুষ্ঠুভাবেই নির্বাচন হবে। এবং আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন ২০২৫ হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইতিহাসে গ্রহণযোগ্য একটি নির্বাচন।

ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেন, ছাত্রদলের একটা দাবি নির্বাচনের দিন সাধারণ ভোটার এবং নির্বাচন কমিশনের পাসধারীরা ছাড়া কেউ যেনো কেন্দ্রের ভেতরে যেতে না পারে, আমরা এই দাবিটা অবশ্যই বাস্তবায়ন করব। নির্বাচনে আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করব, এটা বাস্তবায়নের পথে আছে। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্বাচনকে সুন্দর করার জন্য সবাই আন্তরিক আছেন সবাই চেষ্টা করছেন। যার যার জায়গা থেকে খুঁটিনাটি পরামর্শ দিচ্ছেন। সবার সুন্দর পরামর্শে ২৫ তারিখ আমরা সুন্দর একটি নির্বাচন দেখতে পারবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ছাত্রদলের ৬ দফা প্রস্তাব

প্রকাশের সময় : ০৬:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫