Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার, পাবেন যারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর রাত ১২টায় আবেদনের শেষ সময়।

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অনুদান হিসেবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।
ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।

এ ছাড়া অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট অনলাইনে আপলোড করতে হবে। শুধুমাত্র পিতা-মাতার মৃত্যু বা অনুপস্থিতিতে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করা যাবে।
আবেদনের প্রাপ্তির ৩-৪ মাস পর অর্থ পাঠানো হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার, পাবেন যারা

প্রকাশের সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫