Dhaka ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের লজ্জার হার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

একসময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল টানটান উত্তেজনা, রুদ্ধশ্বাস মুহূর্ত আর দুই দেশের কোটি ভক্তের আবেগের বিস্ফোরণ। কিন্তু সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় যেন এখন নিয়মিত ঘটনা, আর দ্বিপাক্ষিক এই লড়াইয়ের উত্তাপ হারিয়ে ফেলেছে আগের মতো রোমাঞ্চ।

চলমান এশিয়া কাপ ২০২৫-এর এক ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া মাত্র ১২৮ রানের সহজ লক্ষ্য ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় ভারত। ম্যাচের ফলাফল যতটা একপেশে, পারফরম্যান্সেও ছিল সেই প্রতিফলন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটাই ছিল হতাশাজনক। জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাবর আজমের দল।

শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ছোট কিন্তু কার্যকর ইনিংসে ভর করে কোনোমতে ১২৭ রান পর্যন্ত পৌঁছায় পাকিস্তান। ব্যাট হাতে দায়িত্বশীল কোনো পারফরমার না থাকায় শুরু থেকেই ধুঁকতে থাকে তারা।

মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার শুভমান গিল ফিরে যান। তবে আরেক ওপেনার অভিষেক শর্মা রানের গতি ধরে রাখেন। শাহিন আফ্রিদির প্রথম দুই ওভারেই চারটি বাউন্ডারি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে ৩১ রান করে ফাহিম আশরাফের হাতে ধরা পড়েন তিনি।

তবে তাতে তেমন কিছু এসে যায়নি। দ্রুত রান তোলা ভারত প্রথম ১০ ওভারেই তোলে ৮৮ রান। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৪৭ রানে দলকে সহজ জয় এনে দেন। তার সঙ্গে তিলক ভার্মা অপরাজিত ছিলেন ২৬ রানে।

পাকিস্তানের হয়ে একমাত্র উল্লেখযোগ্য বোলিং পারফরম্যান্স আসে সাইম আইয়ুবের হাত থেকে, যিনি একাই ভারতের তিনটি উইকেট শিকার করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের লজ্জার হার

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫