গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 90
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Tag :




















