Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুননির্ধারনের প্রতিবাদে ডাকা আন্দোলনের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীররাতে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আলগী ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, ভাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে কেটে ফরিদপুর -২ (নগরকান্দা – সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি এলাকাবাসী। এরপর থেকে ভাঙ্গায় দুই দফায় চারদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আলগী ও হামিরদী ইউনিয়নবাসী। এ আন্দোলনে সমর্থন জানায় ভাঙ্গার অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা। সমর্থন জানায় ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পুরো আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।

শনিবার বিকালে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আটক হন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক

প্রকাশের সময় : ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫