এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

- প্রকাশের সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 110

গত বছরের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার বছর না যেতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাসভবনের বাইরে গুলি চালানো হয়।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন গ্যাং স্টার বাহিনী। পোস্টে তারা উল্লেখ করেছেন, দিশা ও তার পরিবার তাদের ধর্ম ও সাধুদের অপমান করেছেন বলে তারা প্রতিশোধ নিতে বাধ্য হয়েছেন। ভবিষ্যতে যারা তাদের ধর্মের প্রতি অশ্লীল আচরণ করবে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে তারা সতর্ক করেছেন।
দিশা পাটানি ও তার বোন খুশবু এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক মাধ্যমে করা পোস্টের সত্যতা যাচাই করছে। স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে, গোয়েন্দা তল্লাশি ও আলামত সংগ্রহ চলছে।






















