বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ভোট গণনা শেষের পথে, একটার মধ্যে ফলাফল ঘোষণার সম্ভাবনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনেও চলছে। এ পর্যন্ত ১৬টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর একটার মধ্যে পুরো ভোট গণনা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।

কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি হলগুলোর গণনা বেলা ১টার মধ্যে শেষ করতে পারার আশা করছি।

এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়ে ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যে পুরো গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোট গণনা শেষের পথে, একটার মধ্যে ফলাফল ঘোষণার সম্ভাবনা

প্রকাশের সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫