৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
- প্রকাশের সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 95
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট মোকাবিলায় এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এর আগে গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় লিখিত (এমসিকিউ) পরীক্ষা, যার ফল প্রকাশিত হয় ২০ জুলাই। ওই পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জনে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ ছিলেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে জানা যাবে।




















