Dhaka ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিসোর্টটি তার নিজস্ব মালিকানাধীন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ কয়েকজনের সঙ্গে গোপন আঁতাতের তথ্য পাওয়ার পরই সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫