Dhaka ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুরাল পাগলার দরবারের ভক্ত নিহত; ৪ হাজার জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে ভক্ত রাসেল মোল্লা (২৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত রাসেল মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাসেল নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। পরদিন শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফের হামলার শিকার হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২৩ আগস্ট (শনিবার) বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগল। ওইদিন রাতেই দরবারের ভেতরে বেদির ওপর ১২ ফুট উঁচু করে তাকে দাফন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরাল পাগলার দরবারের ভক্ত নিহত; ৪ হাজার জনকে আসামি করে মামলা

প্রকাশের সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫