Dhaka ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 75

সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এই লিগ্যাল নোটিশ পাঠান।

লিগাল নোটিশে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। লিগাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান নিজে।

রিটে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে।

এতে বলা হয়, শুধু তাই নয়, দলটি গণতন্ত্রবিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত।

এতে আরও বলা হয়, এ দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ন করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী।

এর আগে, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি ফ্যাসিবাদী মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার দোসর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ০৮:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫