Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

ঢাকাসহ পাঁচ বিভাগে কমবে দিন-রাতের তাপমাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এসময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তখন দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকাসহ পাঁচ বিভাগে কমবে দিন-রাতের তাপমাত্রা

প্রকাশের সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫