Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়নি। এ সংক্রান্ত একটি প্রতারণামূলক প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে প্রতারণার অভিযোগ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। চক্রটি সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে।

এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

সতর্ক করে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে কারো কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হলো।

উপরোল্লিখিত নম্বর ছাড়াও ভিন্ন কোনো নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, এ ধরনের কোনো কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫