Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্লাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

প্রকাশের সময় : ০২:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫