গুরুত্বপূর্ণ সংবাদ:
এবার ঢাবি হল সংসদ প্রার্থীদের ছবি বিকৃতির অভিযোগ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 87
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রার্থীদের ছবি বিকৃতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় জিয়া হল সংসদের ভিপি প্রার্থী মো. নাঈমুল আবরার, জিএস প্রার্থী আসিফ ইমাম, এজিএস প্রার্থী মো. ফোজায়েল আহমাদ ও সমাজসেবা সম্পাদক প্রার্থী হেলাল হোসেনের ছবি বিকৃত করা হয়।
এ বিষয়ে জিএস প্রার্থী আসিফ ইমাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি রাত ৩টা ৪৮ মিনিট থেকে ৩টা ৫১ মিনিট এর মধ্যে এ ঘটনা ঘটে। নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে দেখবেন বলে আমাদের জানিয়েছেন।’
বিষয়টি জানতে চেয়ে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
Tag :




















