বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: সাদিক কায়েম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে শিবির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, “কোন প্রমাণ ছাড়াই হুমকিদাতা শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে আমাদের ওপর দায় চাপানো হচ্ছে। ওই ছেলের প্রোফাইলে একটা ছবির জন্য তাকে শিবির বলা হচ্ছে। অথচ তার প্রোফাইলে ছাত্রদল নিয়ে দশটারও বেশি পোস্ট আছে। কিন্তু এজন্য তাকে কেউ ছাত্রদল বলছে না। এটা এক ধরনের সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা।”

তিনি ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, “ব্লেমিং ফ্রেমিংয়ের রাজনীতি দিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছেন। এতে শিবিরের কিছু হবে না। বরং এটি ভবিষ্যতে আপনাদের জন্যই ক্ষতি হবে।”

জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “একটা ইস্যুকে কেন্দ্র করে দায় চাপানোর রাজনীতি চলছে। আমরা হুমকিদাতা শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানিয়েছি। এছাড়া আমি নিজে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন করে বলেছি, তার যদি কোন আইনি সহায়তা লাগে আমরা দিতে প্রস্তুত আছি।”

তিনি আরো বলেন, “আমাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত সাইবার বুলিং করা হচ্ছে। অথচ এটি নিয়ে কারো কোন প্রতিবাদ দেখছি না।” এসময় তিনি শিবিরের নারী প্রার্থীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের ছবি প্রদর্শন করেন।

শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা বলেন, “আমরা দেখছি আমাদের শিক্ষক এবং বিশিষ্টজনরা সিলেক্টিভ প্রতিবাদ করছে। আমরা কি আপনাদের স্টুডেন্ট না? তাহলে আমাদের বিষয়ে আপনি নীরব কেন?”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: সাদিক কায়েম

প্রকাশের সময় : ০৬:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫