উপসচিব পদে ২৬৮ কর্মকর্তার পদোন্নতি
- প্রকাশের সময় : ১০:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 72
অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনে বড় রদবদল এনেছে। উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কারও দায়িত্ব পরিবর্তন হয়ে থাকলে, সংশ্লিষ্ট কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
এছাড়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে ভিন্ন তথ্য বা বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: sa1@mopa.gov.bd) যোগদানপত্র জমা দিতে পারবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।





















