Dhaka ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক

লতিফ সিদ্দিকীসহ ছয়জন ডিবির হেফাজতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 121

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ছয়জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে শাহবাগ থানা থেকে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ডিবির হেফাজতেই রয়েছেন।

ডিবি সূত্র জানিয়েছে, তাদের নিরাপত্তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাজ করছেন এবং আইনগত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার।

অনুষ্ঠানে যোগ দিতে এলে লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে একদল লোক। তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “মবের শিকার যেন না হন, সেজন্য লতিফ সিদ্দিকী ও তার সহযোগীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন পুলিশ হেফাজতে আছেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লতিফ সিদ্দিকীসহ ছয়জন ডিবির হেফাজতে

প্রকাশের সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫