শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর

ডাকসু নির্বাচন : আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করলো ছাত্রদল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 263

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহার পাঠ করেন।
মোট ১০টি ইশতেহার ঘোষণা করেন তারা। ইশতেহারের মূল বক্তব্য হলো—
১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।
২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি।
৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা।
৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এবং গবেষণার মানোন্নয়ন।
৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস প্রচলন, এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।
৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা।
৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।
৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি, এবং সাইবার বুলিং প্রতিরোধ।
৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি।
১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচন : আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করলো ছাত্রদল

প্রকাশের সময় : ০২:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫