Dhaka ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক

হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 269

হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালাল আহমদের বিরুদ্ধে ঢাবি প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার এ মামলাটি করে।

গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হক নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে জালাল।

বাগ-বিতণ্ডার জেরে রুমমেট রবিউলকে ছুরি দিয়ে আঘাত করে জালাল।

আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন। রাত সাড়ে ১২টার দিকে আসামি জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে।

এতে ভিকটিম রবিউলের ঘুম ভেঙে যায়। ভুক্তভোগী সকালে লাইব্রেরিতে যেতে হবে বলে অযথা শব্দ করতে নিষেধ করেন। এতে আসামি রেগে গিয়ে ভুক্তভোগীকে অবৈধ ও বহিরাগত বলে গালাগালি করে। এর প্রতিবাদ করলে ভুক্তভোগীকে আঘাত করেন জালাল।

জালাল বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী। আর আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী। ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে

প্রকাশের সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫