বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ফের তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 134

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহাষষ্ঠী অনুষ্ঠানের কথা বিবেচনা করে রাকসু নির্বাচনের তারিখ ফের তিনদিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
এর আগে দুপর দুপুর সাড়ে ১২টার দিকে রাকসু নির্বাচনের তারিখ ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেছিলেন তিনি।
এ ঘোষণা পরপরই বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। প্রতিবাদের মুখে রাতে জরুরি বৈঠক ডেকে তা পরিবর্তন করে নির্বাচন কমিশন।
নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১-৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮-৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা বিষয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৫ সেপ্টেম্বর।
এ বিষযে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। আরও কিছু তারিখ নতুন সংযোজন করা হয়েছে। এগুলো পরে জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফের তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর

প্রকাশের সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫