Dhaka ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুমমেটকে ছুরিকাঘাত করেছেন ডাকসু ভিপি প্রার্থী জালাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 205

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ (জ্বালাময়ী জালাল) তার নিজ রুমমেটকে ছুরিকাঘাত করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত বারোটায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, কথা কাটাকাটির জের ধরে রুমমেট রবিউল ইসলামকে ছুরিকাঘাত করেন জালাল। ভুক্তভোগী রবিউল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিউলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জালাল নিজেও আহত হয়েছেন বলে দাবি করেছেন।

এক ফেসবুক পোস্টে জালাল তার ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে ১২টার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রভোস্ট সেখানে উপস্থিত রয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা পদক্ষেপ নিবো।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রুমমেটকে ছুরিকাঘাত করেছেন ডাকসু ভিপি প্রার্থী জালাল

প্রকাশের সময় : ০৯:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫