রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

নেদারল্যান্ডস সিরিজের টিকিট মূল্য প্রকাশ করলো বিসিবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 232

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানায়, টিকিট পাওয়া যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট [gobcbticket.com.bd](https://gobcbticket.com.bd) এবং ‘বিসিবি টিকিট’ অ্যাপের মাধ্যমে।

টিকিট মূল্য তালিকা:

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা – ১৫০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) – ২৫০ টাকা
ক্লাব হাউস (ব্লক এ১–ই১) – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার, ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টর এনক্লোজার – ২০০০ টাকা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেদারল্যান্ডস সিরিজের টিকিট মূল্য প্রকাশ করলো বিসিবি

প্রকাশের সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫