Dhaka ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬,৪২৯ মিথ্যা মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 280

অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬,৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, “হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি সৃষ্টি করেছে এবং রাজনৈতিক ও বিচারব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।”

ফেসবুক পোস্টে আরো জানানো হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায় হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা।

সরকার বলেছে, মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছেন তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেয়া হবে। এতে রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং বিচার ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। পদক্ষেপটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথও সুগম করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬,৪২৯ মিথ্যা মামলা

প্রকাশের সময় : ১১:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫