Dhaka ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, মারা গেলেন ঢাবি ছাত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 252

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।

লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়।
সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে লিজা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃৎপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার কথা জানান।

অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই আজ সকালে মারা যান এই মেধাবী শিক্ষার্থী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, মারা গেলেন ঢাবি ছাত্রী

প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫