Dhaka ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

১৫ আগস্ট শোক দিবস পালন থেকে অব্যাহতি পেলো মন্ত্রিপরিষদ বিভাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 262

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেলো মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়ার বিধান বিলুপ্ত করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
রুলস অব বিজনেসের‘ অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর মন্ত্রিপরিষদ কাজের মধ্যে ৯এ-আইটেমে ছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।
গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা—
উপরোক্ত রুলস-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর “CABINET DIVISION” শিরোনামাধীন Item No. 9A ও তদ্বিপরীতে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত হবে।
পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এ দিন সরকারি ছুটি ছিল। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারাদেশে পালিত হতো।
গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ আগস্ট শোক দিবস পালন থেকে অব্যাহতি পেলো মন্ত্রিপরিষদ বিভাগ

প্রকাশের সময় : ০৯:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫