Dhaka ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 299

নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সায়েম শাহরিয়ার বলেন, দীর্ঘদিন দিন ধরে আমরা নতুন হলের দাবি করে আসছি। আমাদের ঢাকা কলেজে পর্যাপ্ত পরিমাণ হল না থাকার কারনে অনেক শিক্ষার্থী বাহিরে কাজ করে সেই টাকা দিয়ে মেসে থাকছে। এসব কারনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না। আমরা চাই অতি দ্রুত নতুন হল নির্মাণ করে আমাদের আবাসন সমস্যার সমাধান করা হোক।

এছাড়াও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, একজন মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম। আমাদের ২৩-২৪ সেশনের ভর্তির এক বছর পেরিয়ে গিয়েছে অথচ আমাদের আবাসনের কোনো ব্যাবস্থা করা হয়নি।
একটা বিভাগে প্রায় তিনশত শিক্ষার্থী ভর্তি কর হলে মাত্র ৪-৫ জনকে সিট দেওয়া হয়। আর বাকি শিক্ষার্থী কোথায় যাবে?

তাই কলেজ প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যাবস্থা নিশ্চিত করুন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫