Dhaka ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামি ২ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 268

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে পুলিশ তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যাকাণ্ডে আটজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

কমিশনার বলেন, ‘হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণের কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে।’

গ্রেফতারদের মধ্যে রয়েছেন—প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল।

জিএমপি কমিশনার আরও জানান, আসামিদের গ্রেফতারের পাশাপাশি হত্যার অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অধিকাংশ প্রমাণ পুলিশের হাতে রয়েছে এবং যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামি ২ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫