Dhaka ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?

হাথুরুসিংহেকে নিয়ে বোমা ফাটালেন সোহান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 273

বাংলাদেশ ক্রিকেটের সাথে হাথুরুসিংহে নামটা জড়িয়ে আছে বেশ ভালোভাবেই। তার সময়ে যেমন দেখা দিয়েছে সাফল্য, তেমনি আছে অনেক বিতর্কও। তবে এবার তাকে নিয়ে বোমা ফাটালেন নুরুল হাসান সোহান।

সোহানের দাবি, এই লঙ্কান কোচকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতেন না। বিশেষ করে যারা পারফর্ম করতে পারতেন না তারা কখনোই তার সাপোর্ট পেতেন না বলে জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার।

হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ ছিলেন দু’ মেয়াদে। তবে কোনোবারেই তার বিদায় সুখকর হয়নি, প্রথমবার সমালোচনার মুখে নিজে দায়িত্ব ছাড়েন। দ্বিতীয়বার তাকে বরখাস্ত করে বিসিবি।

সম্প্রতি দেশের এক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের সাথে দীর্ঘ সাক্ষাৎকার দেন নুরুল হাসান সোহান। যেখানে কথা বলেন টাইগারদের দু’ আলোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও রাসেল ডমিঙ্গোকে নিয়ে।

যেখানে এক প্রশ্নের জবাবে দু’জনকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০ পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার ওপর বিশ্বাস ছিল।’

‘হাথুরুসিংহে’র ক্ষেত্রে- হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারই তাকে বিশ্বাস করতে পারতেন না।’ কোথায় তার দুর্বলতা ছিল, সেই বিষয়গুলোও তুলে ধরেন সোহান।

তিনি বলেন, ‘যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যেন সে ওই খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাথুরুসিংহে’র অনেক বড় মিসিং ছিল আমার কাছে মনে হয়।’

একটি দলকে পরিবার হিসেবে গড়ে তুলতেও কোচের বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন তিনি। এই জিনিসটারও অভাব ছিল হাথুরুসিংহের, বলছেন সোহান।

‘কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট একটি দলগত খেলা। দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাথুরুসিংহেকে নিয়ে বোমা ফাটালেন সোহান

প্রকাশের সময় : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫