Dhaka ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 98

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ তিনি কথা জানান। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শফিকুল আলম বলেন, “ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে নির্বাচন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।”

এ ছাড়া নির্বাচনকে ঘিরে প্রচুর ডিসইনফরমেশন বা অপতথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে এগুলোকে প্রতিহত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার করার কথা জানিয়েছেন শফিকুল আলম।

প্রেস সচিব জানান, নির্বাচনের সময় সারা দেশে যেসব ভোট কেন্দ্রে সমস্যা হতে পারে বা হটস্পট- এমন সব কেন্দ্র দ্রুত চিহ্নিত করা এবং জেলা পর্যায় থেকে ‘সিচুয়েশন রিপোর্ট’ পাঠাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ ছাড়া নির্বাচনকালীন প্রশাসনে কীভাবে রদবদল হতে পারে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।

শফিকুল আলম আরো বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে। সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। তো এটাকে সামনে রেখে একটা ন্যাশনাল ইনফরমেশন সেন্টার ক্রিয়েট করার চিন্তা-ভাবনা হচ্ছে।”

এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

প্রকাশের সময় : ০৫:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫