পাংশার ‘চাঁদাবাজ’ সালমান গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 85
পাংশা মডেল থানার পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকা থেকে সালমান শাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের ছাত্তার বিশ্বাসের ছেলে। গ্রেপ্তার সালমান কুখ্যাত চাঁদাবাজ বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, বালুখেকোসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে সালমানকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেপ্তার সালমান একজন কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে নির্দিষ্ট কোনো দলের সাথে জড়িত নয়। তবে, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের সাহচর্য্যে থাকার চেষ্টা করে। গত ৪ জুন দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সালমানের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডের বিভিন্ন অভিযোগে আরও ৯টি মামলা রয়েছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

























