Dhaka ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

এবার সাকিবকে স্মরণ করলেন কোচ সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 118

অলরাউন্ডার শব্দটার সমার্থক হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। ব্যাটে বলে সমানভাবে আধিপত্য ছিল তার। ব্যাট হাতে যেমন ছিলেন দলের ভরসা, বল হাতে ছিলেন সেরা অস্ত্র। এমন কাউকে আর খুঁজে পায়নি বাংলাদেশ।

সাকিবের অভাববোধ বেশ ভালোভাবেই করছে জাতীয় দল। সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সেই কথা অপকটে স্বীকার করলেন। ব্যাটে-বলে সাকিবের মতো কাউকে খুঁজছেন তিনি।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বুধবার (১৬ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে সিরিজ নির্ধারণী এই ম্যাচ গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন।

যেখানে দলের একাদশ ভাবনা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘দলে এখন বিলাসিতা করার কোনো সুযোগ নেই। সাকিব যখন ছিলেন তখন একজন ব্যাটার বা বোলার বেশি খেলানোর সুযোগ থাকত।’

তিনি দাবি করে বলেন, ‘আমাদের লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বোলার শর্টেজ হয়ে যায়। ধরেন সাকিব যখন ছিল, তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল।’

তিনি আরো বলেন, ‘তখন একটা এক্সট্রা বোলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেন্থ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেটআপটা করি।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে খেলতে পারেননি জাকের আলি। তার পরিবর্তে খেলেছিলেন নাইম শেখ। তবে জাকের ফিরতেই বাদ দেয়া হয় তাকে।

আবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ছিলেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তবে তাদের ছাড়াই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জিতে গেছে। এখন তাই প্রশ্ন, উইনিং কম্বিনেশন নিয়ে কী মাঠে নামবে বাংলাদেশ?

সালাহউদ্দিন বলেন, ‘দেখুন কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য। এটা তো নরমালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাতে হয় অনেক সময়।’

‘ছেলেরাও ইনজুরি থেকে অনেকে আসছে, অনেক ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে হয়। কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের সবদিকে ম্যানেজ করে চলতে হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার সাকিবকে স্মরণ করলেন কোচ সালাহউদ্দিন

প্রকাশের সময় : ১১:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫