Dhaka ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিদেশ পাঠানোর নামে প্রতারণা মামলা : বিএসবি গ্লোবালের বাশার রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 122

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ছানাউল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বাশারের রিমান্ড আবেদন সূত্রে জানা গেছে, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ১৪১ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে। আসামি একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সাথে যুক্ত, যারা মানি লন্ডারিংয়ের সাথেও সম্পৃক্ত।

এর আগে, সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশ পাঠানোর নামে প্রতারণা মামলা : বিএসবি গ্লোবালের বাশার রিমান্ডে

প্রকাশের সময় : ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫