কালুখালীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পদক্ষেপ

- প্রকাশের সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 147

রাজবাড়ীর কালুখালীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে করে উপজেলা পরিষদের চিত্র পাল্টে যাবে বলে আশা করা হচ্ছে।
২০১০ সালে উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হবার পর অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীতা দেখা দেয়। প্রধান প্রবেশ পথে গেট না থাকায় রাতে নিরাপত্তার ঘাটতি ছিলো। এখন প্রধান ফটকের গেট নির্মাণ করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার না থাকায় বিভিন্ন দিবস উদযাপনে সমস্যা দেখা দিত। উপজেলা পরিষদ চত্ত¡রে শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের অভ্যন্তরে জঙ্গল ছিল। সেখানে পরিস্কার করে চলাচলের জন্য রাস্তা (সিসি) নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের পুকুরপাড়ে ঘাট নির্মাণাধীন রয়েছে।
উপজেলা পরিষদ চত্ত¡রে ৩৩০/৮০ ফুট গর্ত ভরাট করা হচ্ছে। উপজেলা পরিষদ ভবন নতুন করে সংস্কার করে নতুন রং করানো হয়েছে।
কাবিখা, কাবিটা, গুটিমহাল, ১ ভাগ ও উন্নয়ন সতায়তা তহবিল থেকে বরাদ্দ দিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১০ কিলোমিটার ইটের রাস্তা (সলিং ও এইচবিবি) ও প্রায় সাড়ে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। যা তার আগের অর্থবছরে নির্মাণ করা হয়েছিলো ১.৫ কিলোমিটার। ৭টি ইউনিয়নের হাট-বাজারে রাস্তা, টয়লেট নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কালুখালী উপজেলা কৃষি অধিদপ্তর থেকে ৭টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত¡রে বিভিন্ন ফলজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। ইতোমধ্যে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ উন্নয়নমূলক প্রকল্পের কাজ উদ্বোধন সহ পরিদর্শন করে কাজের প্রশংসা করেছেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, চাকুরির সুবাদে কালুখালী উপজেলার দায়িত্ব পেয়েছি। যতটুকু সম্ভব এই উপজেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এই উপজেলার সার্বিক উন্নয়নের উপজেলাবাসীর সহযোগীতা চাই।























