সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 101

 প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের বক্কার শেখের ছেলে। গত শনিবার মাঝরাতে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী জীবীকার তাগিদে কাতার থাকেন। সাদ্দাম তার প্রতিবেশি। বেশ কিছুদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে সাদ্দাম। তাকে কুপ্রস্তাবও দেয়। তিনি তা প্রত্যাখ্যান করেন। কিছুদিন আগে সাদ্দাম তার ছবি এডিটিং করে ভাইরাল করার হুমকি দিয়ে তার কাছ থেকে ২৩শ টাকা হাতিয়ে নেয়। মান সম্মানের স্বার্থে তিনি চুপ ছিলেন। শনিবার মাঝরাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সুযোগে সাদ্দাম ঘরে ঢুকে লুকিয়ে থাকে। তিনি ঘরে ঢুকলে সাদ্দাম ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি চিৎকার দেন। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাত জখম হয়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সাদ্দাম পালানোর চেষ্টা করে। পরে সাদ্দামকে ধরে ফেলে এলাকাবাসী।

গৃহবধূর শাশুড়ি বলেন, তার ছেলে দীর্ঘদিন বিদেশে থাকে। পুত্রবধূর চলাফেরায় কোন খারাপ কিছু দেখেননি। সাদ্দাম যে অপকর্ম করেছে তার শাস্তি দাবি করেন তিনি।

অভিযুক্ত সাদ্দাম বলেন, কে যেন আমার ছবি দিয়ে ফেক ইমু আইডি খুলে চাচীর সাথে কথা বলতো। কিন্তু সে আমাকে সন্দেহ করে ঘটনার রাতে মোবাইল ফোনে তার বাড়িতে ডাকে। আমি রাতে তার বাড়িতে গেলে সে তার ঘরে নিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি পালাতে গেলে প্রতিবেশিরা আমাকে ধরে ফেলে। আমি ধর্ষণ করিনি।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এনায়েত শিকদার জানান, পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। রোববার রাজবাড়ী সদর হাসপাতালে নিপীড়নের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫