Dhaka ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 84

দেশে বর্তমানে ১৯ কোটি গ্রাহক আছে চারটি মোবাইল অপারেটরের। ভয়েস কল, ইন্টারনেটসহ সব সেবা পেতে টাকা রিচার্জ করেন এসব গ্রাহক। তবে গ্রাহকের রিচার্জের একটি অংশ এখনো চলে যাচ্ছে পদ্মা সেতুর জন্য।

২০১৬ সালের মার্চ থেকে শুরু হয় পদ্মা সেতুর জন্য সারচার্জ।

সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতু চালুর তিন বছর পার হলেও এখনো সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা।
পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয় থেকে এক শতাংশ সারচার্জ আদায় বন্ধের দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্জে (এনেক্স-২৪) পিটিশনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন।

রিটে বাদি হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আগামী সপ্তাহে রিটটির শুনানিত হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম আজাদ। প্রতি ১০০ টাকা রিচার্জে নেওয়া হয় ১ টাকা। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত সরকার সারচার্জ বাবদ প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মা সেতু নির্মাণে এখনো কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট

প্রকাশের সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫